রেলে আত্মহত্যার চেষ্টায় হাত খোয়ালো যুবক।
রাজ্য

রেলে আত্মহত্যার চেষ্টায় হাত খোয়ালো যুবক।

বিলোনিয়া, 10/03/2026, নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার আনুমানিক প্রায় সকাল নয়টায় সাবরুম আগরতলা গ্রামী রেলে আত্মহত্যা করতে গিয়ে এক যুবক আহত হয়। খবর পেয়ে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তর ও রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। আহত যুবকের নাম সাধন ধর। বয়স ৩৩ বছর।পিতা চন্দন ধর। বাড়ি বিলোনীয়া থানাধিন উত্তর সোনাইছড়ি। আহত যুবকের বাম হাত আলাদা হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিলোনিয়া থেকে আগরতলায় রেফার করা হয়। জানা গেছে পারিবারিক অশান্তির কারনে সে আত্মহত্যা করতে গিয়েছিল। এর আগেও সে বার কয়েক আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানা যায় ।