নির্বাচন শেষ হলেও রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত লেগেই রয়েছে!
রাজ্য

নির্বাচন শেষ হলেও রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত লেগেই রয়েছে!

আগরতলা, 14/04/2026, নিজস্ব প্রতিনিধি : নির্বাচন শেষ হলেও রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত লেগেই রয়েছে, এবার তিপ্রা মথা কর্মীদের দ্বারা গুরুতরভাবে আক্রান্ত হন বিজেপির কার্যকর্তা!!

সোমবার রাত্রিতে খৌয়াই জেলার তুলা শিখর এলাকায় আক্রমণের শিকার হন বিজেপির কার্যকর্তা তুষার দেববর্মা সহ তিনজন। মঙ্গলবার আগরতলার প্রধান জিবি রেফারেল হাসপাতালে তাদেরকে দেখতে আসেন রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা।আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে চিকিৎসক ও পরিবার পরিজনদের সাথে কথা বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তিপ্রা মথা থানসা বলে বিভিন্ন জায়গায় ডাক দিয়ে থাকেন, কিন্তু আদতে এই থানসার কোন মানে হয় না। এই ধরনের আক্রমণের তিনি নিন্দা জানান।