ধলাই জেলার স্কুলগুলোতে একমাস ধরে বন্ধ কম্পিউটার শিক্ষা ।
রাজ্য

ধলাই জেলার স্কুলগুলোতে একমাস ধরে বন্ধ কম্পিউটার শিক্ষা ।

কমলপুর, ৭ই মে ২০২৬, নিজস্ব প্রতিনিধি : এক মাস এর অধিক ধলাই জেলার শিক্ষা দপ্তরের অধীন হাইস্কুল গুলিতে কম্পিউটার শিক্ষা বন্ধ করে শিক্ষক - শিক্ষিকা ছাঁটাই করায় সর্বত্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এর ফলে যেমন স্কুলের ছাত্র ছাত্রীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত, তেমন প্রচন্ডভাবে আর্থিক দিক দিয়ে বিপাকে পড়েছে কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা। খবরে প্রকাশ, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রতিটি দ্বাদশ শ্রেণী ও হাইস্কুল গুলিতে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য এজেন্সির মাধ্যমে ৩৬৫ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। ধলাই জেলার শিক্ষা দপ্তরের অধীন শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৪৪ জন। কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা এজেন্সির অধিন স্কুল গুলির ছাত্র ছাত্রীদের বেশ কয়েক বছর কম্পিউটার শিক্ষা দিয়েছেন। এতে ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করতে পেরেছে। গত এক মাস আগে হঠাৎ করে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয় কম্পিউটার শিক্ষা বন্ধ। স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা যাতে আর স্কুলে না আসে শিক্ষা দপ্তরের নোটিশ জারি করা হয়। ফলে যেমন স্কুলের ছাত্র ছাত্রীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তেমনি স্কুল গুলির কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা বেকার হয়ে পড়েছে। স্কুলের কম্পিউটার রুম গুলি এখন গোডাউন হিসাবে ব্যবহার হচছ। প্রতিটি স্কুল থেকে ছাত্র ছাত্রীরা দাবি জানায় কম্পিউটার শিক্ষা পুনরায় চালু করা হোক। কমলপুর হালহালী বাজার সংলগ্ন হালহালী ইংলিশ মিডিয়াম হাইস্কুলের ছাত্র ছাত্রীরা কম্পিউটার শিক্ষা চালু করার দাবি জানায়। হালহালী হাইস্কুলে জনৈকা কম্পিউটার শিক্ষিকা জানান, গত ৩১ মার্চ পর্যন্ত তিনি কম্পিউটার শিক্ষিকা ছিলেন। হঠাৎ করে নোটিশ আসে স্কুলে উনার কম্পিউটার শিক্ষা দেওয়ার মেয়াদ শেষ। একমাস অধিক হয়েছে বন্ধ। সরকারের শিক্ষা দপ্তর আমাদের বিষয়ে এখন পর্যন্ত ভাবেনি। আমাদের যদি সরকার কম্পিউটার শিক্ষা বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের ক্ষতি হচ্ছে। ছাত্র ছাত্রীরা বলছে কম্পিউটার শিক্ষা পুনরায় চালু করার জন্য। কম্পিউটার শিক্ষকরা জানায় আমাদের পুনঃ নিয়োগ করা হোক,তা হলে আমরা কাজ করতে পারবো। এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী বলেন, আমাদের স্কুলে গত একমাস যাবত কম্পিউটার শিক্ষা বন্ধ হয়ে আছে। কারন, স্কুলের কম্পিউটার শিক্ষক ছাঁটাই করা হয়েছে। স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ২১৩ জন। এই ২১৩ জন ছাত্র ছাত্রী কম্পিউটার শিক্ষা নিত। পুনরায় কম্পিউটার শিক্ষা চালু করার জন্য সরকারের কাছে আবেদন জানান।