জলে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু!
জাতীয়

জলে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু!

পশ্চিমবঙ্গ, ১০ই জুলাই ২০২৬, নিজস্ব প্রতিনিধি : খেজুরিতে জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে খেজুরির আমজাদ নগর গ্রামে। দাদু বাদল দাস ও এক প্রতিবেশী যুবক ৩ শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে। দাদু বাদল দাস বলেন দিল্লি থেকে ফেরা নাতি ভাই বোনদের নিয়ে বৃষ্টিতে ভেজা ও পুকুরে স্নান করার আবদার করেছিল। বাধা ও দিয়েছিলেন তিনি। কিন্তু সবার অলক্ষে বাড়ি থেকে তিনজন বেরিয়ে ৫০মিটার দূরে পুকুরে স্নান করতে চলে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুকুরের দিকে গেলে একজনকে ভেসে থাকতে দেখে। তারপরই পুকুর থেকে তিনজনকে উদ্ধার করা হয়। এরপরই ঘটনাস্থলে আসে খেজুরি থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনজনের দেহ নিয়ে গেছে খেজুরি থানার পুলিশ।