মহকুমা শাসকের নিকট সৌজন্য সাক্ষাতে গিয়েও পক্ষপাত মূলক আচরণের শিকার সাংবাদিকরা!!
রাজ্য

মহকুমা শাসকের নিকট সৌজন্য সাক্ষাতে গিয়েও পক্ষপাত মূলক আচরণের শিকার সাংবাদিকরা!!

শান্তির বাজার, ১০ই জুলাই ২০২৬, নিজস্ব প্রতিনিধি : সৌজন্য সাক্ষাতে ডাক পেলেন না সব সাংবাদিকরা। সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে শান্তিরবাজারের মহকুমা শাসকের (SDM) আচরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ১৮ থেকে ২০ জন সাংবাদিক উপস্থিত থাকা সত্ত্বেও মহকুমা শাসক তরুণ কান্তি সরকার মাত্র ৪-৫ জন সাংবাদিকের উপস্থিতিতেই আলোচনার আয়োজন করেন, যা নিয়ে উপস্থিত অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, প্রশাসনিক কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য স্থানীয় সাংবাদিকরা মহকুমা শাসকের দপ্তরে যান। নিয়ম অনুযায়ী সব সাংবাদিকদেরই উপস্থিত থাকার কথা থাকলেও, মহকুমা শাসক মাত্র হাতে গোনা কয়েকজন সাংবাদিককে ভেতরে নিয়ে আলোচনা শুরু করেন। এহেন আচরণের ফলে বাকি সাংবাদিকরা কার্যত ব্রাত্য থেকে যান।সাংবাদিকদের একাংশের অভিযোগ, মহকুমা শাসকের এই পক্ষপাতমূলক আচরণ স্বচ্ছতায় প্রশ্ন তুলছে। সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন 'বাছাইপর্ব' সাংবাদিকতার মৌলিক অধিকারে হস্তক্ষেপের সামিল। এ বিষয়ে মহকুমা শাসকের কড়া অবস্থান নিয়ে স্থানীয় সংবাদ মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।শান্তিরবাজারের সাংবাদিক সংগঠনগুলি এই ঘটনাকে দায়িত্ব পালনে বাধা হিসেবে দেখছে। প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ পদে আসীন একজন আধিকারিকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এই বিষয়ে মহকুমা শাসকের যথাযথ ব্যাখ্যা দাবি করেছেন সাংবাদিকরা।