আগরতলা, ১৫ই জুলাই ২০২৬, নিজস্ব প্রতিনিধি : পি এম শ্রী স্কুল অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষক দিবস উপলক্ষে ৫ ই সেপ্টেম্বর ২০২২ সালে এটি ঘোষণা করেন।
পি এম শ্রী স্কুল, এই স্কিমটি ৭ ই সেপ্টেম্বর ২০২২ সালে ভারত সরকার অনুমোদন করে।
এই স্কিমের আওতায় সারাদেশে মোট ১৪ হাজার ৫০০টির বেশি স্কুল কে আপগ্রেড করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চ্যালেঞ্জিং মোড হিসেবে প্রতি ব্লকে দুটি করে স্কুলকে আবগ্রেড করে পি এম শ্রী স্কুলে রূপান্তরিত করা হবে। রাজ্যের ডুকলী ব্লকের অধীন সেকেরকোট উচ্চ বুনিয়াদি বিদ্যালয়কে আপগ্রেড করে পি এম শ্রী সেকেরকোট উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।
হলিস্টিক ও আধুনিক শিক্ষার মাধ্যমে আবিষ্কার-ভিত্তিক, শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতিতে পড়ানো। স্মার্ট ক্লাসরুম, খেলাধুলা, লেটেস্ট টেকনোলজির উপর জোর দেওয়া সহ ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড এর মাধ্যমে ল্যাব, লাইব্রেরি, আর্ট রুম এবং গ্রিন স্কুল হিসেবে গড়ে তোলা হিসেবে জল সংরক্ষণ, বর্জ্য রিসাইক্লিং, সোলার প্যানেল ও নিউট্রিশন গার্ডেন বিষয়ে তথ্য প্রদান করেন পি এম শ্রী সেকেরকোর্ট উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত সন্তোষ কুমার রায়চৌধুরী। উনি জানান, সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নতুন স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে। এই বিল্ডিং তৈরি হলে পি এম শ্রী স্কুল গুলোর মধ্যে এই স্কুলটি একটি আদর্শ মডেল স্কুল হিসেবে গড়ে উঠবে।