এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের আবহে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি সমেত আটক বিহারের ২ যুবক।
রাজ্য

এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের আবহে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি সমেত আটক বিহারের ২ যুবক।

আগরতলা, ৭ই সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিনিধি : এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের পূর্বে আগরতলার উপকণ্ঠে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন এবং আট রাউন্ড গুলি সহ দুইজনকে আটক করে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ বাহিনী। আটক দুই যুবকের নাম সুরজ কুমার ও শ্রীকান্ত কুমার, তাদের বাড়ি বিহারে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জন্য এন সি সি পুলিশ স্টেশন এ তোলে দেয় আসাম রাইফেলস ।

 প্রাথমিক তদন্তে জানা যায়, শনিবার দেওঘর এক্সপ্রেস ট্রেনে পিস্তল গুলি নিয়ে আগরতলায় আসে বিহারের দুই যুবক। পরবর্তী সময়ে আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন এক বাড়িতে অবস্থান করে, রবিবার আগরতলা থেকে একটি মারুতি গাড়িতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি সমেত মোহনপুর দিকে যাচ্ছিল বিহারের দুই পিস্তলবাজ।

 এদিকে গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস ও এনসিসি থানার পুলিশ শালবাগান বিএসএফ ক্যাম্পের সামনে গাড়ি তল্লাশি অভিযান চালায় । 

 এই সংবাদটিও বিহারের দুই পিস্তলবাজের কাছে চলে যায়, তাই তারা ওই এলাকার আগেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তল্লাশি অভিযান এলাকা পার হতে গিয়েই ৩৫ আসাম রাইফেল এবং এনসিসি থানার পুলিশের হাতে ধরা পড়ে। ধৃত ২ পিস্তলবাজকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিসি থানায় নিয়ে আসা হয়। আজ তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন। 

 একদিকে এডিসি নির্বাচনের আবহাওয়া, অন্যদিকে গনেশ পুজোর প্রস্তুতি, এরই মাঝে আগ্নেয়াস্ত্র সহ বিহারের পিস্তল বাজের আমদানি স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে।