খোয়াই, ৮ই সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিনিধি : সোমবার খোয়াই মহিলা থানার পুলিশ শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা থেকে টমটমে করে খোয়াইয়ের দিকে আসার সময় এক তরুণীর সঙ্গে বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস নামে তিন যুবক শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
ঘটনার পর তরুণী খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নং ২৩/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতার ৭৪/৭৫(১)(l)(৪)/৩(৫) ধারায় মামলা রুজু করে পুলিশ তিন অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায়। গোটা বিষয়টি খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন।