সরকারি নির্দেশিকা লংঘন করেই কি বিদ্যুৎ নিগমের বদলি নীতি??
রাজ্য

সরকারি নির্দেশিকা লংঘন করেই কি বিদ্যুৎ নিগমের বদলি নীতি??

আগরতলা, ৮ই সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ দপ্তরের তুঘলিক বদলি ফরমানে উত্তপ্ত হয়ে ওঠে যোগেন্দ্র নগর ইলেকট্রিক সাব ডিভিশন অফিস।

 এই সংবাদ সংগ্রহ করতে গেলে জনৈক অস্থায়ী অফিস কর্মী সৌরভ দেবনাথ সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন। এই বিদ্যুৎ অফিসের ক্যাশ সেকশনে কর্মরত সমীর দাসের অভিযোগ উনি ৪৫ শতাংশ প্রতিবন্ধী হওয়া সত্বেও উনাকে দূরবর্তী স্থানে বদলি করা হয়। উনি জাননান প্রতিবন্ধী সহায়ক আইন অনুযায়ী বাড়ির নিকটবর্তী আট কিলোমিটারের মধ্যে কর্মস্থল হওয়ার কথা থাকলেও উনাকে ৮ কিলোমিটারের অধিক দূরত্বে বদলি করা হয়।

 বিদ্যুৎ অফিসে চাকরির পাশাপাশি সমীর দাস একজন বি এল ও এর দায়িত্ব পালন করছেন। সদর সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের এক আদেশ মূলে এস আই আর কাজে নিযুক্ত সকল বি এল ও দের নিজ কর্মস্থল ত্যাগ না আদেশ জারি করেন। সেক্ষেত্রে বিদ্যুৎ নিগমের এই বদলি নীতিতে বেকায়দায় পড়তে পারেন যোগেন্দ্রনগর ইলেক্ট্রিক সাব ডিভিশন এর সিনিয়র ম্যানেজার উত্তম কুমার বর্মন ও বিদ্যুৎ নিগমের এইচ আর ডি রাজেন্দ্র দেববর্মা। 

 পক্ষান্তরে যোগেন্দ্রনগর ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার উত্তম কুমার বর্মন জানান এই বদলি আদেশ বিদ্যুৎ নিগমের এইচ আর ডি রাজেন্দ্র দেববর্মার নির্দেশেই হয়েছে। 

 সরকারি আইন অনুযায়ী যদি প্রতিবন্ধীদের কর্মস্থলের দূরত্ব বিষয়ক কোন নির্দেশিকা থাকে, তবে সেক্ষেত্রে সমীর দাসের বদলি বিষয়ক কি সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ দপ্তর, সেটাই দেখার বিষয়।