আগরতলা, ৮ই অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিনিধি : ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে দীর্ঘ মোটরসাইকেল র্যালির আয়োজন করেছে ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইন মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে সকাল র্যালির ফ্ল্যাগ-অফ হয়।
“Fight Against Drugs”—এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত র্যালিটি আগরতলা থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে গুজরাটের কেভাদিয়ায় একতা নগরে পৌঁছাবে।
র্যালিতে দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা অংশ নেন। মাদকদ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘মাদকমুক্ত ভারত’-এর বার্তা ছড়িয়ে দেওয়াই এই র্যালির অন্যতম প্রধান লক্ষ্য। এদিন এই দিদির শুভ সূচনা করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি কে রাও সহ অন্যান্যরা।