আগরতলা, 24/01/2025, নিজস্ব প্রতিনিধি : পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ নেশা বিরোধী অভিযান ও চুরি কাণ্ডে কিছু সফলতা পেলেও পূর্বতন ওসি রানা চ্যাটার্জির মত সাফল্য দেখাতে পারেনি। রাষ্ট্রবাদীদের শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ ওসি সুব্রত। এই সংবাদ লেখার সময় রাত একটা কুড়ি মিনিট হলেও যোগেন্দ্রনগর এর এক অনুষ্ঠান মঞ্চে উচ্চস্বরে সাউন্ড বাজলেও সুব্রতর পুলিশ সেখানে অসহায়! এর আগে এক পুজো অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছোট্ট (১০০w) একটি বক্সে গান বাজিয়ে নাচানাচি করলে পূর্ব থানার পুলিশ মোবাইল বের করে ক্যামেরাবন্দি করে অনুষ্ঠান উপভোগ করছিলো, পাশাপাশি সেই শব্দ বন্ধ করার পরামর্শ দেয়, পুলিশ কর্মীর পরামর্শ মেনে সাথে সাথেই সকলে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর সেই পুলিশকে অন্য উচ্চ স্বরের অনুষ্ঠানটিও নজরদারি করার অনুরোধ করলে সুব্রতর বীর পুলিশ সেখানে গেলেও ফোন খোলার সাহস পায়নি, অনুষ্ঠান বন্ধ করা তো অনেক দূরের ব্যাপার। রাষ্ট্রবাদীদের অনুষ্ঠান বলে পূর্ব থানার পুলিশ ফিরে আসে। এরপরেও অনেক সময় পর্যন্ত, অর্থাৎ এই সংবাদ লেখার মুহূর্তেও অনুষ্ঠান চলছে। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উপদেশ দেওয়া ওসি সুব্রত আজ রাষ্ট্রবাদীদের কাছে অসহায়।