যাত্রাপুর, 05/02/2026, নিজস্ব প্রতিনিধি: যাত্রাপুর থানার কালীখলা ভিলেজের ইটের ভাট্টায় মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনক ভাবে! কালিখলা এডিসি ভিলেজের ইটের ভাট্টায় এক মহিলার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটে বৃহস্পতিবার। মহিলা শ্রমিকের এ জাতীয় অস্বাভাবিক মৃত্যুর কারণে অন্যান্য শ্রমিকরা হতবাক হয়ে পড়ে এবং একাংশ মহিলা শ্রমিক কান্নায় ভেঙে পড়ে। এই মহিলা শ্রমিকের নাম স্বপ্না টিক্কা, বয়স ২২ বছর, স্বামী জগন্নাথ কুজূর, বয়স ২৪ বছর। স্বামী-স্ত্রী উভয়ের বাড়ি ঝাড়খন্ড। রাঁচি শ্রমিক হিসেবে পরিচিত! ইটের বাট্টার নাম বি এম আই। কালিখলা এডিসি ভিলেজের বি এম আই ইটের ভাট্টার ম্যানেজারের নাম সঞ্জয় নাহা, এবং তিন মালিক যথাক্রমে এমডি কামাল হোসেন, দ্বিতীয় জনের নাম রাজেশ দেবনাথ, তৃতীয়জনের নাম নজরুল ইসলাম। এই ইটের ভাট্টাতে সর্বসাকুল্য শ্রমিক সংখ্যা ৮৫ জন। তার মধ্যে রাঁচির শ্রমিক রয়েছেন ৫২ জন নারী-পুরুষ মিলিয়ে।ম্যানেজার সঞ্জয় নাহা জানান ভোরের আলো _ভোটার সঙ্গে সঙ্গে সমস্ত শ্রমিকরা কাজ করতে বেরিয়ে পরে নিজস্ব আস্তানা থেকে, ওই মহিলা শ্রমিকটি কাজে যায়নি। অনেকক্ষণ পর খোঁজাখুজি শুরু করে অন্যান্য মহিলারা, এবং দেখতে পায় যে ওই ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আছে। কাঠের দরজা ছিল বাইরে থেকে বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় একটি নাইলনের সাদা রঙের দড়ি দিয়ে ঘরের চালের লোহার রডের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে মহিলা শ্রমিক স্বপ্না টিক্কা! তখন হাউমাউ করে অনেকে চিৎকার দিতে থাকে। তাদের চিৎকার শুনে সমস্ত শ্রমিক কাজকর্ম ছেড়ে দিয়ে জড়ো হয়। সঙ্গে সঙ্গে ইটের ভাট্টার ম্যানেজার এবং মালিক উভয়ে থানায় এসে ঘটনাটি জানায়। সকাল তখন ঘড়ির কাঁটা আটটায়, খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেন। এবং ডোমকে দিয়ে মৃত দেহ গাড়িতে তুলে নিয়ে আসা হয় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু কে পোস্টমর্টেম করার জন্য অনুরোধ জানান পুলিশ।