ধর্মনগর উপনির্বাচনসহ তিন রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ে  সুরমায় বিশাল বিজয় মিছিল।
রাজ্য

ধর্মনগর উপনির্বাচনসহ তিন রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ে সুরমায় বিশাল বিজয় মিছিল।

সুরমা, ৭ই মে ২০২৬, নিজস্ব প্রতিনিধি : ধর্মনগর উপনির্বাচনসহ দেশের তিনটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের আনন্দে মুখরিত সুরমা বিধানসভা। এই গৌরবময় সাফল্যকে উদযাপন করতে আজ সুরমা মণ্ডলের উদ্যোগে দুর্গা চৌমুহনী বাজারে আয়োজন করা হয় এক বিশাল বিজয় মিছিল।

মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল, সুরমা মণ্ডল সভাপতি সুভাষ আহির সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

বিধায়িকা স্বপ্না দাস পাল তার বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গে এই জয় শুধুমাত্র একটি দলের নয়, এটি জনগণের সর্বাত্মক জয়। তিনি এই বিজয়কে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সমগ্র অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস ও উদ্দীপনা।