কৈলাসহর, 03/11/2025, নিজস্ব প্রতিনিধি : গতকাল রাত্রিবেলা একটি মর্মান্তিক যান দুর্ঘটনা ঘটে কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রিবেলা জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রঞ্জিত ঘোষ উনার বাড়ির পাশে জাতীয় সড়কের উপর বসে রয়েছিলেন। অভিযোগ রয়েছে সে সময় পেছন দিক থেকে একটি গাড়ী দ্রুত গতিতে এসে উনাকে পিষে ফেলে, উনার মাথা থেতলে যায়, রক্তে ভেসে যায় রাস্তা, তড়িঘড়ি উনাকে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করে। উনার মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। আজ দুপুরবেলা উনার মৃতদেহ ময়নাতদন্ত করার পর ওনার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়। যদিও সেই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে।